× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, গ্রেফতার আর জেল বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না। প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশে হুইসল ব্লোয়ার্স আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাকে পুরস্কৃত করার কথা। অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন। কিন্তু তাকে প্রটেকশন না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক। বক্তারা, সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সেই সাথে অতিরিক্ত সচিব জেবুন্নেছার পদত্যাগ দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..