× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

রাণীনগরে কালভার্ট নির্মান কাজে অনিয়মের অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়কের নওগাঁর রাণীনগরের অংশের সদ্য নির্মিত কালভার্ট নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কালভার্টটি ছেরে দেবরার আগেই কালভার্টের সড়কের সংযোগ মাটি দিয়ে ভরাট করার সময় দুই পার্শ্বের উইং ওয়াল হেলে পরাসহ ফাঁকা ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ কালভার্ট নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই কালভার্টের নির্মান কাজ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, রেললাইনের পাশ দিয়ে বয়ে চলা নওগাঁ-নাটোর আঞ্চলিক মহা সড়কে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগের আওতায় বেশ কিছুৃ সেতু ও কালভার্ট নির্মান করা হচ্ছে। এরই মধ্যে রাণীনগরের অংশের মধ্যে রাণীনগর রেল গেইটের দক্ষিনে কালভার্ট নির্মান কাজ করা হচ্ছে। কালভার্টের কাজ গত প্রায় ১০/১৫ দিন আগে সম্পূর্ণ হয়েছে। সদ্য নির্মিত এই কালভার্টের দুই দিকের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ চলছে। পুরো মাটি দেবার আগেই সামান্য চাপে দুই ধারের উইং ওয়ালের গোড়ার দিকে ফাটল ধরেছে। এছাড়া উইং ওয়াল কিছুটা হেলে পরেছে ও এক সাইটে ফাঁকা হয়ে গেছে।

ফাটল দেখে স্থানীয়রা বলছেন, কালভার্টের উপর যান চলাচল শুরুই হলো না অথচ ইউং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে করে ওয়ালের ঢালাই আর কালভার্টের ঢালাই নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় তাইজুল ইসলাম জানান, কালভাটন নির্মানে মানসম্মত কাজ হলে উইং ওয়ালে শুরুতেই ফাটল ধরেছে। সেটা আবার কোন এক সময় তারা সিমেন্ট দিয়ে লেপে দিয়েছে। উইং ওয়াল হেলে পরাসহ এক সাইটে ফাঁকা হয়ে গেছে। শুরুতেই উইং ওয়াল সামান্য মাটির ভারই সহ্য করতে পারছেনা মহা সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হলে কালভার্ট ভেঙ্গে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি।

নওগাঁর সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মুনছুর আহমেদ বলেন, কালভার্টের কাজগুলো নিয়ম মেনেই করা হয়েছে। কোন রুপ অনিয়ম হয়নি। উইং ওয়ালের যেখানে জয়েন্ট রয়েছে অনেক সময় সেখানে ফাটলের মতো দেখা দিতে পারে তবে এটা কোন সমস্যা নয়। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। কালভার্ট নির্মান বরাদ্দ, এবং ঠিকাদার কে? এ বিষয়ে জানতে চাইলে এর সুষ্ঠু কোন উত্তর মেলেনি এই কর্মকর্তার কাছে।


এ ক্যটাগরির আরো খবর..