পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
চায়না দুয়ারী জাল জব্দ

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার নৌপুলিশের সহযোগীতায় উপজেলার পৌরসভা, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদীতে দিনব্যাপী যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের সঙ্গীও ফোর্স।

‎মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংসকারী ২টি অবৈধ নেটবাধা জাল এবং ১টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।