মেহেরপুরে এ্যাডঃ মিয়াজান আলীর শোভা যাত্রা

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৮): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলাা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মিয়াজান আলীর উদ্যোগে মেহেরপুর শহরে শোভাযাত্রা বের করা হয়।

জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলাা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মিয়াজন আলীর নেতৃত্বে রবিবার বিকালে শহরের সার্কিট হাউজ সড়ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক হয়ে কাথুলী সড়ক, থানা সড়ক, বড়বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।

শোভা যাত্রায় এ্যাডঃ মিয়াজন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণের সময় এ্যাডঃ মিয়াজান আলী সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষ জনকে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।