× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

সালথার লক্ষনদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লাভলু

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার লক্ষনদিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আবুল খায়ের বলেন, লক্ষনদিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাবিবুর রহমান লাভলু ও ওহিদুজ্জামান সাহেব প্রতিদ¦ন্দ্বীতা করেন। ম্যানেজিং কমিটির ৯টি ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে হাবিবুর রহমান লাভলু ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান সাহেব পান ৩ ভোট।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..