সালথার লক্ষনদিয়ায় মরহুম বাদশা কাজীর স্বরণে আলোচনা সভা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষনদিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম বাদশা কাজীর স্বরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার বাদ যোহর ছোট লক্ষনদিয়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।

স্থানীয় মুরব্বী কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মরহুমের পুত্র, তরুন সমাজ সেবক কাজী ইকরাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী খোকন (খোকা), ইউপি সদস্য বকুল মোল্যা, কবির হোসেন, সরোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আতিক মোল্যা, মাঈনদ্দিন মোল্যা, নান্নু মাতুব্বার, কাসেম আলী খান, নুরুল ইসলাম মুন্সী প্রমুখ।

উপস্থিত ৯টি গ্রামবাসীর উদ্যেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। চুরি-ছিণতাই প্রতিরোধ করতে হবে। সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্ত্রাসী-চাাঁদাবাজী চলবে না। সবাইকে শান্তিতে বসবাস করার পরিবেশ তৈরি করতে হবে।

সভা শেষে মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত আলোচনা সভা ও মিলাদ-মাহফিলে ৯টি গ্রামের ২ হাজারেরও বেশি লোকের সমাগম হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।