আবু নাসের হুসাইন, সালথা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের রায় বল্লভদি মোল্যার মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ট পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ , খন্দকার আমিন, বল্লভদি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি কাজী শাওন প্রমূখ।





