যশোরের সন্ত্রাসী ঝিনাইদহে খুন

যশোর প্রতিনিধিঃ যশোরের সন্ত্রাসী রকি (২৬) ঝিনাইদহে খুন হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের ভিটখোলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। নিহত রকি যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। রকির নামে যশোরে হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

নিহত রকির পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে তাকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেতে ডেকে নিয়ে যায়। এরপর আর রাতে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে খবর পাওয় যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জের থানা পুলিশের একটি সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝিনাইদহের ভিটখোলা মাঠ থেকে রকির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যার পর ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। রকির নামে যশোরে হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।