× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন লাবু চৌধুরী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
মন্ডপ পরিদর্শন করলেন লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

রবিবার বিকাল থেকে রাত র্পযন্ত উপজেলা র্সাবজনীন কেন্দ্রীয় পূজা মন্দির ও সাহাপাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ডপ পরিদর্শনকালে লাবু চৌধুরী বলেন, আমার মা সারাজীবন সালথা-নগরকান্দার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। আমিও সুখে দুঃখে আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।

উল্লেখ্য শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে সালথা উপজেলায় ৪১টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে। সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে ।


এ ক্যটাগরির আরো খবর..