× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

সারা বাংলাদেশের মধ্যে ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা যা ৯ ডিগ্রি সেলসিইয়াসে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার সকালে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলেছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তিনি আরও জানান, ২৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বিশেষ করে ঢাকা,বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, আজ রবিবার থেকে সূর্যের দেখা মিলতে পারে, তখন দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।

দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..