সারা দেশে বন্যা পরিস্থিতি স্থিতিশীল

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের আজ রাত ৮টার প্রতিবেদন অনুযায়ী সুরমা কুশিয়ারা ছাড়া দেশের অন্যান্য নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে বা স্থিতিশীল রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৭১টি স্থানে পানির সমতল হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ১৭টি স্থানে। সুরমা কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস : চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাবাজার এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ৩৫০ মে. টন চাল, ৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ১৮ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৩৫ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।