× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোর মতো স্ট্যান্ডার্ডে নির্বাচন হবে -কাদের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
স্ট্যান্ডার্ডে নির্বাচন হবে

সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোর মতো স্ট্যান্ডার্ডে নির্বাচন হবে। ভোটের দিন ভোটারের স্ট্যান্ডার্ড উপস্থিতি হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয়, তার সঙ্গে তুলনা করলে আমাদের হতাশ হতে হবে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হবে এবং অনিশ্চয়তা বাড়বে। যারা সন্ত্রাসের রাজনীতি করে, তাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। সন্ত্রাস করে গণতন্ত্র পুনরুদ্ধার হয় না।

তিনি বলেন, বিএনপি অসহযোগ আন্দোলন করবে, ব্যাংকের সঙ্গে লেনদেন করতে অনেককে নিষেধ করছেন। কিন্তু তাদের অনেকে আগেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তাদের অনেকেরই ব্যাংকে লেনদেন আছে। কাজেই তারা তারেক রহমানে আন্দোলনের ডাক শুনতে গেলে নিজেদেরই সব যাবে। আম-ছালা দুটোই যাবে। কাজেই তারেকের ডাকে তারা সাড়া দেবে, এটা মনে করার কারণ নেই।

তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন। নিজে কেনো সশরীরে উপস্থিত নেই। সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে রাজপথে। রিজভীকে ছেড়ে দিয়েছেন, কুমিল্লার চান্দিনায় কুয়াশার মধ্যে পেছনে ১০-১২ জন নিয়ে মিছিল করে। এরপর নিজস্ব উপায়ে ভিডিও করে টেলিভিশনে পাঠায়; ফেসবুকে প্রচার করে, এটা কি আন্দোলন? তারেক রহমান বিদেশে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিয়ে বাংলাদেশে বিপ্লব হবে না। আন্দোলন করলে হয় রাজপথে না হয় জেলে থাকতে হবে, দুটোর একটা।


এ ক্যটাগরির আরো খবর..