× Banner
সর্বশেষ
নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ কোটি পেরিয়ে আর মৃত্যু প্রায় ৩৪ লাখ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-effected.jpg

প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে বিশ্ববাসী কাহিল। প্রতিদিনই বাড়চ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ।

মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৬ কোটি ১০ লাখেরও বেশি মানুষ।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৮২৬ মানুষ এবং নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার ৬৫৬ জন।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৫৮১ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৫১৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ লাখ ২১ হাজার ৬৬৮ জন। ভাইরাসটিতে মারা গেছে এক লাখ ৭ হাজার ১১৯ জন।

এ তালিকায় ৫ম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৭২ হাজার ৪৬২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৮২১ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২শ ১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ সংক্রমণ।

 


এ ক্যটাগরির আরো খবর..