× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

desk

এদেশে একদল অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক

অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এদেশে একদল অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা তিনি।

তিনি বলেছেন, “অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এদেশে একদল অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা এবং গণবিরোধী শক্তিকে চিহ্নিত করে প্রতিরোধ এবং পরাজিত করতে হবে।”

তিনি বলেন, “সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সর্বকালের সেরা তিন বাঙালির একজন। তিনি আজও প্রাসঙ্গিক। তার এই প্রাসঙ্গিকতা চিরদিন থাকবে।”

ওবায়দুল কাদের বলেন, “কাজী নজরুল শুধু সমকালের নন, তিনি সর্বকালের। কবির অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চেতনার জন্য আমরা আজকে তাকে বেশি স্মরণ করবো।”

বিএনপির সরকার পতনের বিষয়ে কাদের বলেন, “এটা নতুন কথা নয়, ১৩ বছর ধরে শুনে আসছি। বিএনপি দেশ আর জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্যই ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা আর জঙ্গিবাদ; এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।”

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফা ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..