সামান্য ঘটনাকে কেন্দ্র করে অন্তর চন্দ্র মণ্ডলকে ছুরিকাঘাতে খুন

সামান্য ঘটনা নিয়ে বাক-বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে কেরানীগঞ্জে অন্তর চন্দ্র মণ্ডল (১৯) নামের এক কিশোরকে খুন ও অভি সরকারকে (১৮) আহত করা হয়েছে ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা কাচারীপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে অভি সরকার (১৮) নামে আরেক কিশোর আহত হয়েছে। এ সময় এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মামুন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।অন্তর চন্দ্র মণ্ডলকে ছুরিকাঘাতে খুন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঐ এলাকার কিশোরদের সঙ্গে অন্য গ্রামের কিশোরদের বাক বিতণ্ডা হয়। পরে এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেয়। ঐ ঘটনার জের ধরে একদল কিশোর দেশিয় ছুরি নিয়ে কাচারিপাড়া এলাকায় মহড়া দেয়। এ সময় তারা অন্তর ও অভিকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে। এতে অন্তর ঘটনাস্থলেই মারা যায়। অভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত অভির বোন জামাই তাপস দাস বলেন, অভি ইন্টারনেটের ব্যবসা করে। সে ঐ এলাকায় ইন্টারনেটের বিল উঠাতে গিয়েছিল। মামুনের গ্যাং তাকে রাস্তায় পেয়েই ছুরিকাঘাত করে।

নিহত অন্তরের মামা অপু বলেন, অন্তর গাড়ি মেরামতের কাজ করত। সে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। অন্তরের বাবার নাম অখিল চন্দ্র মণ্ডল। তারা এ এলাকারই বাসিন্দা।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এবং হাসপাতালে যাই। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যার কোনো কারণ এখনো জানা যায়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অন্তর ও অভির পরিবারের দাবি, এটা উদ্দশ্য প্রণোদিত ভাবে ঘটানো হয়েছে। এরা সব সময় অত পেতে থাকে কিভাবে সঙ্খ্যালঘুর উপর অত্যাচার ও আক্রমণ করা। হায়রে নিরপেক্ষ, শান্তি প্রীতি, ডিজিটাল বাংলাদেশ। ধিক্কার জানাই এম্ন প্রশাসন ব্যবস্থাকে, এমন শিক্ষাকে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাড. তাপস কুমার পাল ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।