সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

          একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্তি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরো গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

          গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডি’র টেলিফোন নম্বর: ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮; ফ্যাক্স নম্বর: ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬; ইমেইল: piddhaka@gmail.com; ওয়েবসাইট: www.pressinform.gov.bd; ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ: Press Information Department, Bangladesh এ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।