× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

সামগ্রিকভাবে ভালো নির্বাচন হয়েছে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কাজ করা হবে -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

সামগ্রিকভাবে একটি ভালো নির্বাচন হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘাত সৃষ্টি হয়নি। এ নির্বাচন থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কাজ করা হবে।  বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় কাদের আরো বলেন, বিএনপির বর্তমান সাংগঠনিক এলোমেলো অবস্থা সত্ত্বেও নির্বাচনে তুলনামূলকভাবে তারা যথেষ্ট ভালো করেছে।

কাদের বলেন, এবারের নির্বাচনে অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যত ছিল সেই তুলনায় সংঘাত বড় ধরনের হয়নি। তবে কিছু কিছু ত্রুটি দুর্বলতাতো থাকেই।


এ ক্যটাগরির আরো খবর..