× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

সাভারে প্রতিরোধের মুখে অবৈধ গ্যাস সংযোগকারীর পলায়ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

সাভার উপজেলার উলাইল ও হেমায়েতপুরের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক পড়েছে। শেষ পর্যন্ত এলাকাবাসীই এ অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন।

এরই মধ্যে এক জায়গায় প্রতিরোধের মুখে অবৈধ সংযোগধারীকে পালাতেও হয়েছে।

রোববার (২৭ মার্চ) ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে হেমায়েতপুরের পুর্বহাটি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। রোববারও ড্রেনের পাশের মাটি খুঁড়ে তিন ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করছিল ওই চক্রের কয়েকজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে পাইপ রেখেই পালিয়ে যায় তারা।

রাতের আঁধারে গ্যাস সংযোগের সময় পুলিশের হাতে ধরা পড়লে চক্রটি মোটা অংকের টাকা দিয়ে ছাড়া পেয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ডিজি এম আতিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগধারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারা গ্যাসের ঠিকাদার পরিচয়ে এসব কাজ করছে, তাদের চিহ্নিত করতে সবার সহযোগিতা আশা করেন তিনি।

তিনি জানান, সরকারি নির্দেশ এলেই বৈধভাবে গ্যাস সংযোগের কাজ শুরু হবে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..