সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত

কামরুজ্জামান শাহীন॥  ভোলা-৪,চরফ্যাশন-মনপুরার গনমানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ১লা রমযান (১৮মে) বিকাল ৪টায় বনানীতে তার নিজ বাস ভবনে এ ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত করা হয়।

সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের সভাপত্বিতে এ সময় বত্তৃতা করেন, সাবেক মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ¦ আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,গনতান্তিক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ মনি, জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, মনপুরা বিএনপি’র সভাপতি আলহাজ¦ সামছুদ্দিন বাচ্চু চৌধুরী প্রমুখ।

এছারা আরো উপস্থিত ছিলেন, ঢাকায় বিশিষ্ট কাপর ব্যবসায়ী শশীভূষনের সন্তান টিপু সুলতানসহ চরফ্যাশন-মনপুরার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপি’র সারা দেশে নিহত-আহত ও চরফ্যাশন মনপুরাবাসীর জন্য দোয়া করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।