× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম এস আকবরের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রফেসর এম এস আকবরের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগের আয়োজনে মরহুম জননেতা এড. আছাদুজ্জামানের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান।

তার রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আব্দুল ফাত্তাহ, আলহাজ্ব গোলাম মওলা, আব্দুল কুদ্দুস খান, আশরাফুল ইসলাম বাবুল ফকির, বাকি ইমামসহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

নের্তৃবৃন্দ আগামী প্রজন্মকে ডা. এম এস আকবরের কর্ম ও রাজনৈতিক জীবনকে অনুসরন করে চলার জন্য আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..