সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুম সা’দত হুসাইনের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “ড. সা’দত হুসাইন ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও দক্ষ আমলা। কর্মজীবনে তার কর্তব্যনিষ্ঠা ও সুনাম জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।