× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ঋণ জালিয়াতির মাধ্যমে দুর্নীতির দুই মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামের ১ বছরে করে ২ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর ব্যাংক কর্মকর্তা মোঃ হাফেজ শরিফের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাহাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় উভয় আসামী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত সাইফুল ইসলাম উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন প্রার্থনা করলে বিচারক তাহা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামী সাইফুল ইসলাম ২০০২ সালে মানিকগঞ্জ উপজেলা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার পদে এবং মোঃ হাফেজ শরিফ সিনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। সে সময় আসামীগণ পরস্পর যোগসাজসে শেয়ারের বিপরীতে জনৈক এএসএম সাদেকের নামে ১০ লাখ টাকার একটি এবং জনৈক সফিকুল ইসলামের নামে ৯ লাখ ৯ হাজার টাকার ওডি লোন মঞ্জুর করে উত্তোলন করেন। পরে ওই টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ১৫ মে মানিকগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলাগুলোর তদন্তের পর ২০০৪ সালের ১৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিদর্শক মজিবুর রহমান আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ২০০৬ সালের ২৩ জুলাই আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।


এ ক্যটাগরির আরো খবর..