সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের দিনে কারাগারে, এটা অস্বস্তিকর

বিশেষ প্রতিবেদকঃ  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের দিনে কারাগারে রয়েছেন, এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হন। তাকে তো আমরা কারাগারে পাঠাইনি। পাঠিয়েছেন আদালত। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার (১৮ জুন)  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সতর্ক ও সজাগ আছি। এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যা বলছেন, তা সঠিক না।

মন্ত্রী বলেন, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। তার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবায় কোনও ধরনের অবহেলা হোক, আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসা সেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন। এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসা সেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে ও হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।