হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গলঃ শ্রীমঙ্গল কমগন্জ এলাকার সাংসদ,সাবেক চিপ হুইপ, মৌভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি হঠাৎ অসুস্থ হয়ে পরেন,তাৎক্ষণিক তাহাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় স্থানিয় টি-রিসোর্ট গ্র্যান্ড সুলতানের হেলিপ্যাড থেকে তাহাকে তার পরিবারের সদস্যরা রাজধানীর পিজি হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানিয় দলিয় সুত্রে জানা যায়।
হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী ছাড়াও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।