বিএনপির কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক সাবেক এমপি জহির উদ্দিন স্বপন অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
জানাযায়, খাবার বদহজম হওয়ার ফলে পেটে প্রচণ্ড ব্যথা হওয়ায় তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি ডা. জেড জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে বরিশাল-১ আসনে বিএনপি থেকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।





