× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার শিরোপা জিতিয়েছেন সাবিনা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
সাবিনা

সামনে থেকে নেতৃত্ব দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার শিরোপা জিতিয়েছেন সাবিনা খাতুন। আসরে সর্বোচ্চ আট গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এ ছাড়া দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি। এমন অর্জনের দিনে সাতক্ষীরার সবুজবাগে সাবিনার বাড়িতে এখন আনন্দের জোয়ার। বিকেল থেকেই তার বাড়িতে জড়ো হতে থাকে মানুষ। এলাকায় করা হয় মিষ্টি বিতরণ।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খন্দকার আরিফ হাসান প্রিন্সের নেতৃত্বে ক্রীড়া সংস্থার নেতারা সাবিনার বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে যান। ফুল নিয়ে যান জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা। অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সালমা ও সিরিনা বোন সাবিনা খাতুনের এই সুনামে আনন্দিত ও গর্বিত। তারা সাবিনার জন্য দোয়া চেয়েছেন, যাতে ভবিষ্যতে দেশের হয়ে আরও সুনাম বয়ে আনতে পারে।

সাবিনার মা মমতাজ বেগম বলেন, ‘কী যে আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দলে আমার মেয়ে রয়েছে–এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। আমার মেয়ের ধ্যানজ্ঞান ফুটবল নিয়ে। ওর বাবা বেঁচে থাকলে কী-যে খুশি হতেন, ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সাবিনার স্থানীয় কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, সরকার যেন তার পরিবারকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..