× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিআইডি

সাফের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সংবর্ধনা প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সংবর্ধনা প্রদান

নেপালে অনুষ্ঠিত ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২’ এ বাংলাদেশ জাতীয় নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল আগামীকাল ২১ সেপ্টেম্বর বেলা ১:৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় আসবে।

অবিস্মরণীয় এ বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানানো হবে।

বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের বীর কন্যাদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য লড়াকু খেলোয়াড়েরা, যারা আমাদের বহু কাঙ্ক্ষিত স্বপ্নকে আলিঙ্গন করেছে, ছিনিয়ে এনেছে বহুল প্রত্যাশিত বিজয়, সেই সকল স্বপ্নসারথীদের জন্য তৈরি করা হয়েছে ছাদখোলা বাস।

তিনি আরও বলেন, দেশের সকল ক্রীড়ামোদী ভাই-বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আগামীকাল বেলা ২.০০ টায় এয়ারপোর্ট থেকে বাফুফে ভবনের যাত্রাপথে বাংলার বাঘিনীদেরকে সশরীরে অভিনন্দন জানানোর জন্য।


এ ক্যটাগরির আরো খবর..