× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই বই উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
বছরের প্রথম দিনেই বই উৎসব

 “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বছরের প্রথম দিনেই বই উৎসব এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান- বিদ্যালয়ের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

বক্তব্য শেষে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় এসময় নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেশ হাসি খুশি। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..