সাপাহারে ভোক্তা অধিকার আইনে জরিমানা

সাপাহারে ভোক্তা অধিকার আইনে জরিমানা

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য কলাপের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ নওগাঁ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন উপজেলা সদরে মিজান ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, লজেন্স ও মানব দেহের ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ রাখার দায়ে ১৫ হাজার টাকা, সদরের হাজী বিরিয়ানি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার ও মদিনা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২হাজার সহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন স্যানিটারী পরিদর্শক মো: শওকত আলী,সাাপাহার থানার এ.এস.আই হারুন,সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।