× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিউজ ডেস্ক

সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) পতিনিধি: পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশের একটি চৌকস দল।

জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিক ড্রাগ হাউসের মালিক অনিল পালের ছেলে অনিক পাল তার দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরছিল। এমন সময় তার বাড়ীর নিকট পৌছলে একদল ডাকাত তার পথ রোধ করে হাসুয়া দিয়ে অনিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, এসময় অনিকের আতœচিতকারে লোকজন বেরিয়ে এলে ডাকাত দলের সদস্যরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

লোকজন অনিককে দ্রæত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ করপ্লেক্্ের নিয়ে আসে এবং বিষয়টি সাপাহার থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ওসি তারেকুর রহমান ও তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপনে এক বিশেষ অভিযানে নামেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ডাকত দলের সদস্যরা উপজেলার উচাডাঙ্গা গ্রাম হতে একটি গরু ও একটি বাইসাইকেল নিয়ে ডাকাত দলের নিজস্ব ভুটভুটিতে উঠিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের টহলরত পিক-আপ ভ্যান দিয়ে তাদের ভুটভুটির পথ রোধ করলে ভুটভুটি পুলিশের পিক-আপের সাথে ধাক্কা লাগে এবং চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভুটভুটিটি রাস্তার ধারে উল্টে যায়।

এর পর ভুটভুটিতে থাকা ডাকাত দলের সদস্যরা দিক বিদিক ছুটে পালাতে চেষ্ট করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। এসময় ভুটভুটির আঘাতে আহত ডাকাত পলাশকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি হাসুয়া ১টি শাবল ও ১টি সুচালু লোহার রড সহ তাকে আটক করে এবং পায়ে চোট পেয়ে অপর কুখ্যাত ডাকাত আলম দৌড়ে গিয়ে তাজপুর গ্রামের একটি পুকুরে ঝাপ দেয়।

এসময় পুলিশের দলটি পানি হতে তাকে তুলতে ব্যর্থ হলে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে তাজপুর গ্রামের সাধারণ লোকজন ও পুলিশ সদস্যরা সারা পুকুরটিকে ঘিরে ফেলে ডাকাত আলমকে পুলিশের দুইজন কনষ্টবল পুকুরে নেমে আলমকে ধরে উপরে তোলেন।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের মৃত নুরমোহাম্মাদের ছেলে কুখ্যাত ডাকাত আলম (৪৫) ও চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশরীভোজা গ্রামের বোধন মন্ডলের ছেলে পালাশ (৪০) বলে জানা গেছে।

এবিষয়ে সাপাহার থানায় মামলা দায়েরর প্রস্ততি চলছে বলে অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানিয়েছেন। আহত দুই ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..