সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যোগে আউটলেট উদ্বোধন

সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যোগে আউটলেট উদ্বোধন

প্রদীপ সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যেগে নিউ মার্কেটে বাড়ির জিনিস নামক একটি আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বিডিও, বিএসডিও এবং একশন এইড বাংলাদেশের এর সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এই আউটলেট এর উদ্বোধন শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরল হক মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন,বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান,সমাজসেবক অধির চৌধুরী,মনোয়ার হোসেন প্রমূখ।

উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তবে অতিথিরা বলেন বাড়ির জিনিস মানসম্মত ও নির্ভেজাল পণ্যসরবরাহের মাধমে ভোক্তাদের চাহিদা পূরণের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করকে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।

এ বিষয়ে নারী উদ্যোক্তারা দ্যা নিউজকে জানান, তাদের আউটলেটে গ্রাম পর্যায় থেকে সংগ্রহ করা দুধ,ঘি,দেশি হাঁস-মুরগীর ডিম প্রান্তিক নারীদের তৈরী আচার, পিঠা, আটা, মুডি, ছাতু, হাতের তৈরী নকশি কাঁথা, পাখা, বালিশের কভার, বেডসিড ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।