ছাতকের সেলিম যুক্তরাজ্য নিউপোর্ট যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত

ছাতক প্রতিনিধিঃ যুক্তরাজ্য যুবদলের আওতাধীন নিউপোর্ট যুবদলের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাতকের সেলিম আহমদ। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের হাজী আব্দুল গণির পুত্র। গত ২৭ ডিসেম্বর শামিমুল ইসলাম (বদরুল) কে সভাপতি ও সেলিম আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে যুক্তরাজ্য নিউপোর্ট যুবদলের ৩৩সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি মো. রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

এদিকে, যুক্তরাজ্য নিউপোর্ট যুবদলের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাকদ নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম আহমদ। রোববার এক বিবৃতিতে তিনি যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।