× Banner
সর্বশেষ
৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

পিআইডি

সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূমিসেবার সফলতা- ভূমি সিনিয়র সচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ভূমি সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি একটি স্পর্শকাতর বিষয় তাই ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক বিচার বিশ্লেষণ‌ও সততার সাথে করতে হবে। সেবা সহজিকরণের জন্য ডিজিটাল ভূমিসেবা চালু হওয়ায় সেবাগ্রহীতাদের জন্য সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অনলাইন নামজারি, খতিয়ান ও ভূমি কর ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা না থাকলে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না।

আজ (২৩ ডিসেম্বর) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ভূমিসেবা সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট সিস্টেম (ALAMS) এ সেমিনারের আয়োজন করে। ভূমি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরের কার্যাবলী উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরী।

সিনিয়র সচিব বলেন, ভূমি মানুষের জীবনের অন্যতম মৌলিক সম্পদ। এক্ষেত্রে অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত হলে ভূমি বিরোধ হ্রাস পায়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয় অধিক বাস্তবসম্মত এবং জবাবদিহি বৃদ্ধি পায়। বিশেষ করে ভূমি জরিপ, অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্যতা বিবেচনায় নিলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের সুযোগ কমে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দীন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সাবেক মহাপরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ।


এ ক্যটাগরির আরো খবর..