× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

অমূল্য কুমার বৈদ্য

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা -এম এ আলীম সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
সাধারণ মানুষের জীবনযাত্রা

দেশে গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের মূল্য যেভাবে গত দুই বছর হলো বৃদ্ধি পাচ্ছে সেভাবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষের জীবনযাত্রা। বলেছেন বাংলাদেশ গণমুক্তির পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার।

অদ্য ০৮ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখে বিকাল ৪.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণমুক্তি পার্টি কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অর্থ পাচারকারী এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণমুক্তির পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার বলেন, বাংলাদেশে একশ্রেণি মানুষের এখন দৃষ্টিভঙ্গি ভোগবাদী ও সুবিধাবাদী। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সকলের জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্রব্যমূল্য, নারী ধর্ষণ, সামাজিক অনাচার ইত্যাদি বেড়েই চলেছে। এ ব্যাপারে সকলেরই সতর্ক ও সচেতনার সাথে কাজ করা দরকার।

তিনি আরও বলেন, দেশে শতকরা ৪০ ভাগ মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। ৭০ ভাগেরও বেশী মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে মানুষ এর প্রতিবাদ করতে পারছে না। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরী করে মেহনতি সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।

তিনি আরও বলেন,   জাতি ও রাষ্ট্র এই সিন্ডিকেটদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকার এ ব্যপারে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। জাতি এই সিন্ডিকেটদের হাত থেকে পরিত্রান চায়। দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ ব্যাপক দুর্নীতি। দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছে যা মানুষের রক্তকনিকার শিরা উপশিরায়। চলমান সময়ে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা সাধারণ জনগণের কথা ভেবে তা বাতিল করতে হবে। ধর্ষণের খবর টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ও দৈনিক পত্রিকায় ক্রমাগত প্রকাশিত হচ্ছে। সমাজে ধর্ষণ, পরকিয়া, আত্মহত্যা ও হত্যা ইত্যাদি যে রূপ নিয়েছে, তাতে আমাদের জাতির ভিতরে দারুন অবক্ষয় দেখা দিয়েছে।

আরো বক্তব্য দেন, অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, দিপু কিবরিয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য লেখক অমূল্য কুমার বৈদ্য বলেন,  দেশের অপশাসন অপরাজনীতি চলছে। যার কারণে দ্রব্যমূল্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকার এব্যাপারে উদাসীন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী এলিজা রহমান।


এ ক্যটাগরির আরো খবর..