× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে কোরিয়া

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
গাড়ি উপহার দিয়েছে কোরিয়া

বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী  উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে কোরিয়া।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) পদ্মা স্টেট গেস্ট  হাউসে এক অনুষ্ঠানে এ গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি বিলাসবহুল কোরিয়ান গাড়ি কূটনৈতিক সম্পর্ক আরও ভালো অবদান রাখবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান নাঈম উদ্দিন আহমেদ, এশিয়া ও প্যাসিফিক উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রটোকল গাড়ি দেওয়ার জন্য কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এ গাড়িগুলো বাংলাদেশ সরকারকে আরও সফল প্রোটোকল দায়িত্ব পালনে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..