সাতক্ষীরা পবিস’র ৩১ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি :
সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি চত্তরে ৩১ তম বার্ষিক সদস্য সভা সমিতি বোর্ডের সভাপতি চিত্তরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন এর সাথে স্বাগত বক্তব্য এবং গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গতকাল সকাল ১০ টায় সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় দ্বিতীয় পর্বে সমিতি বোর্ডের সভাপতি চিত্তরঞ্জন চক্রবর্তীর উদ্বোধনে সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ আকদাস হোসেন বার্ষিক আয় ব্যয়ের হিসাব দাখিল করেন ।

সমিতির মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ দাস অবস্থা সংবলিত প্রতিবেদন পাঠ করে শোনান। সমিতির কো-অর্ডিনেটর শেখ মহিদুল ইসলাম ও কম্পিউটার অপারেটর নুরজাহানের সঞ্চালনায় লাকী কুপনে অংশ নেয়া গ্রাহকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার ও নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকদের বিশেষ পুরস্কার দেয়া হয়।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।