এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান গনসংযোগ কালে চেয়ারম্যান মেম্বরদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আপনাদের শতভাগ অংশগ্রহন দেখে আমি অভিভুত, তিনি আরও বলেন আগামী ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মটরসাইকেল প্রতীকের পক্ষে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন ।
আপনাদের মুল্যবান ভোটে নির্বাচিত হলে ভবিষ্যতে আপনাদের ওয়াদা পুরন করে নিব ইনশাল্লাহ।গতকাল সোমবার তিনি ইসলামকাটি,তেতুলিয়া, তালা, খলিল নগর,জালারপুর,খেরশা,মাগুরা ও খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় করেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ,জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান,চেয়ারম্যান গনেশ দেবনাথ,মোজাফ্ফর রহমান,রবিউল ইসলাম মুক্তি,আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা শখ মঞ্জুরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি অয়ন, সাধারন সম্পাদক সুজন ,সৈয়দ ইদ্রিস আলী,সহ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন আপনাদের মুল্যবান ভোটটি মটরসাইকেল প্রতীকে দিয়ে জয়যুক্ত করলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও তরান্মিত করা হবে।




