× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

সাতক্ষীরায় বেসরকারি কলেজ’র অনার্স মাস্টার্স এমপিও ভুক্ত করার দাবীতে শিক্ষকদের মানববন্ধন

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠনের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধন করে সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বেসরকারি কলেজের অনার্স-মাস্টর্স শিক্ষক ফোরাম সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির সাতক্ষীরার জেলা শাখার আহবায়ক আনারুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব আমিনুর রহমান, প্রভাষক সুমনা পারভীন, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক শিরিনা পারভীন, প্রভাষক আবদুল হাকিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠনের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধনের দাবীতে সরকারের কাছে ১৩ দফা দাবী জানান। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রাণালয় এবং মাউশি থেকে বিভিন্ন সময়ে তাদের এমপিও বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মতামত চাওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো পদক্ষেপ গ্রহণ করেন নি বলে অভিযোগ করেন।

মানববন্ধন শেষে শিক্ষকরা সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..