× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেলো  ভারতীয় প্রকৌশলী ও তার স্ত্রীর

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
satkhira

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় প্রকৌশলী ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন-অসীম কুমারবিশ্বাস (৫৯) ও তার স্ত্রী ছবি বিশ্বাস(৪৮)। অসীম কুমার বিশ্বাস খুলনা-মংলা রোড রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন। ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন স্টাফ তিনি। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির করিমপুর এলাকায়। এছাড়া আহত প্রাইভেটকার চালক খুলনার খানজাহান আলী থানা এলাকার সজিব (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মহিদুল ইসলাম জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..