× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাতক্ষীরার যুবক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
সাতক্ষীরার যুবক নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান (২৮) নামে সাতক্ষীরার এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে ঝিনাইদাহ থেকে ফেরার পথে যশোরে ইজিবাইকের মধ্যে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অজ্ঞাত হিসেবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আজ দুপুরে পরিবারের লোকজন যশোর জেনারেল হাসপাতালে এসে তার লাশ শনাক্ত করেছে। নিহত মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার সুলতানপুর শাহপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের স্বজনরা জানান, মোস্তাফিজুর রহমান গতকাল রবিবার সকালে বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যায়। সেখান থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যায়। দুপুর তিনটার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিলো।
তারা আরো জানান, ঝিনাইদহ যাওয়ার সময় মোস্তাফিজুর রহমানের সাথে তার  সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। আজ ভোর রাতে জানতে পারেন, মোস্তাফিজুর  খুন হয়েছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এরপর আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে এসে মরদহ শনাক্ত করেন।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হতে পারেন। মোস্তাফিজুরের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া অন্তর মন্ডল (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..