× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প, চেকসহ প্রতারক আটক

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
পুলিশে চাকরির প্রলোভনে

সাতক্ষীরায় পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে মোঃ এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা বাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এরআগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ এনামুল ইসলাম, খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত. মোসলেম সরদারের ছেলে।
সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহীনিতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্য সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। পুলিশের নিয়োগকে কেন্দ্র করে আটককৃত এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সাথে চাকরি দেওয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন।
এসময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। বিষয়টি গোয়ান্দা তৎপরতায় জানতে পেরে বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এসময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ এর চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং ০৯ এবং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..