× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হিন্দুদের বাড়ীঘর ভাংচুর, আহত ১৬

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
সাতকানিয়া হিন্দু নির্যাতন

নিজস্ব সংবাদদাতাঃ রাজনৈতিক আধিপত্য বিস্তার ও সমর্থনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ১৫০ অস্ত্রধারী সন্ত্রাস বাহিনী কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলায় আহত ১৬ জন।

গত ২১ এপ্রিল মংলবার দুপুরে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস এর নেতৃত্বে ৩নং ওয়ার্ডের ধুপি পাড়া গ্রামে বাড়িতে ঢুকে নারী, শিশুর উপর নির্যাতনে বাঁধা দেওয়ায় বাড়ি ঘরে ভাংচুর চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও সমর্থনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী এক নেতার নির্দেশে দেশীয় অস্ত্র দা, কিরিস, ছুরি, লাটি, দিয়ে হামলা চালায়। এই সময় হামলাকারীরা শুক্লদাশপাড়ার প্রায় ২৫ জন সংখ্যালঘু হিন্দু পরিবারের নারী, পুরুষ,  বৃদ্ধ ও শিশুদের আহত করে। আহতদের স্থানীয় হাসপাতল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন, পরিমল দাশ(৪৫) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনন্দ দাশ(৪০) নিতাই (৪৫) মিন্টু(৫০) দিলীপ ৪৩ শিল্পী দাশ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় আছে কৃষ্ণ দাশ (৩৫) সবিতা (৪৩) দাশ সাগরিকা (৪২) দাশ অরুন (৩৬)দাস হৃদয় (২২) দাস রুবেল দাশ (২২) সুজন (২০) দাশ কাঞ্চন (২২) বিশ্বজিৎ (২০) যীশু (১৮)

আহত পরিমল দাশ বলেন, মঙ্গলবার দুপুর বেলা যখন হিন্দু বাড়িতে ডুকে বাড়ি নারী শিশু দের উপর নির্যাতন করছেন বাড়ি ঘরে ভাংচুর চলছিল তখন বাধা দিতে গিলে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস চেয়ারম্যানের নেতৃত্বে ১৫০ অস্ত্রধারী সন্ত্রাসী যথাক্রমে রাশেদ চৌধুরী, আব্দুল্লাহ, হাবি বুল্লাহ, জিয়াউদ্দিন, ইসমাইল, ইকবাল, গফুর, বেলাল, দিদার আমিন, মান্নান ড্রাইভার সহ অনেকে বর্বরোচিত হামলায় চালান। ইলিয়াস চেয়ারম্যানের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন চালিয়ে আসছে।

তিনি আরো বলেন, ধারাবাহিক বিভিন্ন ধরণের হামলা চালিয়ে আমাদের ভারতে যেতে বাধ্য করছেন। ইলিয়াস চেয়ারম্যান ও তার গ্যাং নিয়ে হিন্দুদের জমি, ঘর বাড়ি, সম্পত্তি দখল করার পরিকল্পনা করতেছেন।

তারা আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে হিন্দু গ্রামে পরিকল্পিত ভাবে ৭০/৮০ জনের অধিক দলবল নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। অধিকাংশ নারীরা এই হামলায় স্বীকার। এই হামলার সাথে জড়িতদের বিরুদ্বে সাতকানিয়া থানায় ডায়েরী করা হয়েছে।
এই হামালায় স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে আতংক বিরাজ করছে। এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে । জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..