× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক

বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধ্বস

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
সাজেকে পাহাড় ধ্বস

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক।

বুধবার (০৫ অক্টোবর) সকালে হঠাৎ করে সাজেকের নন্দ রামপাড়ায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। এতে পর্যটকবাহী যানসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যান চলাচল স্বাভাবিক করতে বুধবার সকাল থেকে সেনাবাহিনী পাহাড়ের মাটি সরাতে কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে পাহাড় ধসের কারণে পূজার ছুটিতে সাজেকে যাওয়ার সময় এবং সাজেকে বেড়ানো শেষে ফেরার সময় পর্যটকরা আটকা পড়েছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার দুপুরে বলেন, মঙ্গলবার রাতে বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যে কারণে সাজেকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইউএনও আরও বলেন, সড়ক থেকে মাটি সরাতে কাজ করছে সেনাবাহিনী। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..