× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

সাগরের লঘুচাপটি, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
সাগরের লঘুচাপটি, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সুস্পষ্ট লঘুচাপটি শনিবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো শক্তিশালী হয়ে রবিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নিতে পারে।

এমন সতর্ক বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।

জানা গেছে, নিম্নচাপটির গতিমুখ এখন উত্তর-পশ্চিম দিকে। এটি বারবার দিক বদলাচ্ছে। গত তিন দিনে তিন বার দিক বদলেছে। আর দিক পরিবর্তন না করে এভাবে অগ্রসর হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর তা ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “আমরা এটি নিবিড়ভাবে মনিটরিং করছি। আগামী ১০ থেকে ১২ মের মধ্যে উপকূলে আঘাত হানবে এটা নিশ্চিত। গভীর নিম্নচাপ হয়ে এটি রবিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।”


এ ক্যটাগরির আরো খবর..