× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

বাংলাদেশের গৌরব সাকিব আল হাসানের মন্ত্রী এমপি হবার সুযোগ আসলে কি করবে?

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
সাকিব আল হাসান

বাংলাদেশের গৌরব, শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সামনে মন্ত্রী এমপি হবার সুযোগ আসলে তিনি কি করবেন?

সম্প্রতি ক্রিকেট থেকে এমনিতেই যখন তিনি দূরে তখন করোনা এসে ক্রিকেটকেই দূরে ঠেলে দিলো এই নতুন বাস্তবতায়। লকডাউনের এই সময়ে এক সাক্ষাতকারে ক্রিকেট জীবনসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন। সেই সাক্ষাৎকারেই সাকিব জানিয়েছেন সময় আসলে মন্ত্রী এমপি হবার বিষয়ে জানিয়েছেন আগ্রহের কথা।

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেও সংসদ সদস্যের মতো একটি গুরু দায়িত্ব সামলাচ্ছেন ম্যাশ। ভবিষ্যতে মাশরাফীর মতো এমপি হওয়া কিংবা মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হয় সাকিব আল হাসনের কাছে।

প্রশ্ন শুনে হেসে ফেলেন সাকিব। বলেন, এগুলো আসলে সব সময়ের উপর ছেড়ে দিতে হবে। ভবিষ্যৎ কি হবে সেটা বলা আসলে খুব কঠিন। করোনা ভাইরাসই একটা জিনিসের শিক্ষা আমাকে দিয়েছে যে, কালকে কি হবে কেউ জানে না। খুব দুরের বিষয়ে আমি ফোকাস করতে চাই না।

সাকিব বলেন, তবে সুযোগ আসলে আমি স্বাগত জানাবো, সত্যি কথা বলতে। খুব একটা ইয়ে করবো না। আবার যদি সুযোগ না আসে তাহলেও খুব একটা আফসোস করবো না।

এরকম জনশ্রুতি চালু আছে যে, আপনিও ২০১৮ সালের নির্বাচনে লড়তে চেয়েছেন। ঘটনা কি ঠিক? আপনি কি আসলেই মনোনয়ন চেয়েছিলেন?

জবাবে সাকিব বলেন, আসলে কিছু জিনিস গোপন থাকাই ভালো। কিছু বিষয় আছে যেটা কখনো প্রকাশ হওয়াই উচিৎ না। আমি যদি কোনোদিন রাজনীতিতে আসি তখনও এটা আসবে না (প্রকাশ হবে না), আমি যদি কখনো রাজনীতিতে না আসি তখনও এটা আসবে না।
শুধু রাজনীতি নয় আরো অনেক কিছুই খোলামেলা কথা বলেছেন সাকিব। এর ভেতরে ক্রিকেট ভাবনা পরিবার এবং আসন্ন বিশ্বকাপের মত বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..