সাইক্লোন ‘আম্পান’ দুর্বল হয়ে পড়লেও মোংলা বন্দরে ১০ নম্বর পুনঃ

সাইক্লোন ‘আম্পান’ দুর্বল হয়ে পড়লেও মোংলা বন্দরে ১০ নম্বর পুনঃ

সুপার সাইক্লোন ‘আম্পান’ আঘাত হানার পর কিছুটা শক্তি কমেছে। ধীরে ধীরে এটি ক্রময় দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ  ১৬০ কিলোমিটার যা আরো দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সতর্ক সংকেত

মোংলা ও পায়রা বন্দরকে ১০ নম্বর পুনঃ ১০ নম্বর মহাবিপদ সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা,  বাগেরহাট,  ঝালকাঠি,  পিরোজপুর, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর এবং চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম ও কক্সাবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর পুনঃ বিপদ সনকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার দ্বীপসমূহের ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

জলোচ্ছ্বাসের সর্তকতা:

ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষদিনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল,লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী,চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে পনেরো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।