× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডঃ কুশল বরণ চক্রবর্ত্তী

সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাত্রা প্রশিক্ষক মিলন কান্তি দে আর নেই

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
মিলন কান্তি দে

যাত্রা অভিনেতা, যাত্রা প্রশিক্ষক, পরিচালক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমিলন কান্তি দে আর নেই(ওঁ দিব্যান্‌ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আন্দোলনের দুই সহোদর যোদ্ধা শ্রীপলাশ দে ও শ্রীপ্রদীপ দে ভ্রাতৃদ্বয়ের পরমারাধ্য পিতৃদেব।
শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ওঁ কৃত্বা তু দুষ্করং কর্ম জানতা বাপ্যজানতা।
মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্।
ধর্মাধর্মসমাযুক্তং লোভমোহসমাবৃতম্।
দহেয়ং সর্বগাত্রাণি দিব্যাল্লোঁকান্ স গচ্ছতু ॥
“জ্ঞানত বা অজ্ঞানত দুষ্কর কর্ম করে মৃত্যুকাল উপস্থিত হওয়ায় পঞ্চত্বপ্রাপ্ত, ধর্ম ও অধর্ম সমাযুক্ত, লোভ ও মোহের দ্বারা আচ্ছন্ন এই ব্যক্তির সর্বদেহ অগ্নিতে দাহ হয়ে ভস্মীভূত হোক এবং তার বিদেহী আত্মা দিব্যলোকে গমন করুক।”
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার সংস্কার ও আধুনিকীকরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। যাত্রা থিয়েটারকে সময়োপযোগী ও নান্দনিক করে তোলার প্রয়াসে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন তিনি যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
দীর্ঘ অভিনয় জীবনে মিলন কান্তি দে ১২০টিরও বেশি যাত্রা প্রযোজনা পরিচালনা করেন এবং একশ ১৫০ বেশি প্রযোজনায় অভিনয় করেন। ১৯৬৬ সালে অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ। ১৯৯৩ সালে তিনি দেশ অপেরা প্রতিষ্ঠা করেন, যা যাত্রাশিল্পে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাত্রা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।
নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার বাইশ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। আজীবন যাত্রাশিল্পে নিবেদনের জন্য ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে যাত্রা শিল্পী সম্মাননায় ভূষিত হন এই গুণী শিল্পী।
২০২৪ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ আমি যে এক যাত্রাওয়ালা, যেখানে যাত্রাশিল্পে তাঁর দীর্ঘ পথচলার গল্প উঠে আসে। একই বছরে তাঁর নির্বাচিত রচনাসমূহ সংকলিত হয়ে নির্বাচিত যাত্রাপালা নামে প্রকাশিত হয়, যা একুশে বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..