× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

গণফোরাম সাংসদ মোকাব্বির খান করোনা আক্রান্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
সাংসদ মোকাব্বির খান

সিলেট-২ আসনের গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, মোকাব্বির খান এখন আগের চেয়ে ভালো আছেন। সিএমএইচের চিকিৎসকসহ সবাই তার ভালো সেবা করছেন। আমি তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাচ্ছি।

তিনি বলেন, কয়েকদিন ধরে মোকাব্বির খান অসুস্থ ছিলেন। গতকাল শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়। আজ তার শ্বাসকষ্ট আগের চেয়ে কম। অক্সিজেনও ভালো পাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে নির্বাচিত হন মোকাব্বির খান।

এখন পর্যন্ত সরকারের তিনজন মন্ত্রী ও আট সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন এক মন্ত্রী ও এক সাংসদ।

মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিত কুমার রায়, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ এবাদুল করিম, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ। তাঁদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

গত রোববার মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংসদ মোহাম্মাদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে করোনায় মারা গেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির, সংরক্ষিত মহিলা (বগুড়া-জয়পুরহাট) আসনের সাবেক সাংসদ কামরুন্নাহার ও সাবেক সাংসদ হাজি মকবুল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..