× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সাংসদ এনামুল হক করোনা শনাক্ত, এই নিয়ে ১৫ জন মন্ত্রী-এমপি আক্রান্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২০
এনামুল হক করোনা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ও এনা প্রপার্টিজ এর মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক কোভিড নাইনটিন পজিটিভ এসেছে। আজ বুধবার তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আজ বুধবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি নিজেই গণমাধ্যমকর্মীদের এমনটা জানিয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জন মন্ত্রী-এমপি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যদিকে গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এমপি। এছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত।

আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক (বর্তমানে সুস্থ), বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (বর্তমানে সুস্থ)।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ছিলেন। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান।

গত শনিবার বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হন, বর্তমানে তিনি নিজের বাসায়ই আইসোলেশনে আছেন। এর আগে শুক্রবার সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটিরি দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। ফরদিপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসার স্টাফ ও অন্যদরেও করোনা পজিটিভ এসেছে আগেই বলে জানা গেছে।

এছাড়া সাবেক হুইপ নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান সপরিবারে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপাধ্যক্ষ আবদুস শহীদ ও গণফোরামের এমপি মোকাব্বির খান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মোকাব্বির খান করোনা পজিটিভ নিয়েই সংসদে উপস্থিত ছিলেন। তারা সবাই চিকিৎসাধীন।

এদিকে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন মন্ত্রী-এমপি। এর মধ্যে দুজন মারা গেছেন। গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এমপি। এ ছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত।


এ ক্যটাগরির আরো খবর..