× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

সাংবাদিক শাহীন রেজা নূরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shaheen-Reza-mourns.jpg

শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের পুত্র সাংবাদিক শাহীন রেজা নূরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

শনিবার কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে ক্যান্সারের সাথে যুদ্ধরত ৬৬ বছর বয়সের এই শহীদ-সন্তানের ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, সাংবাদিকতা, যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সক্রিয় সাক্ষ্যদান ও ‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় শাহীন রেজা নূরের নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..